এক যে ছিল ছেলে, জঙ্গলের প্রান্তে তার বাড়ি। তার গায়ের রঙ কালো, ভাষাটি তার সুরের মতো ভালো। তার কাছে ছিল এক জাদু পালক, তাই নিয়ে সবাই তাকে হিংসে করে, মনের দুঃখে সে ঘর ছাড়ে; চলতে চলতে, চলতে চলতে সে পৌঁছয় গভীর জঙ্গলে, সেখানে কেউ তাকে হিংসে করার নেই, মনের সুখে সে জঙ্গলে থাকতে শুরু করে, জংলী ফল খায়, নদীর জল খায় আর আরামে ঘুমোয়। সেই বনে এক দল বুনো মোষ তার নতুন বন্ধু হয়। এদিকে হয়েছে কি, নদীতে চান করতে গয়ে তার কোঁকড়া চুল ছুঁয়েছে রাজকন্যার পা! তারপর কি হয়? পড়েই দেখো।
বইটা পড়লে দেখবে ভাষার মধ্যেও কত উপভাষা আছে, কি সুন্দর তাদের বোল, কানে রিট্রিন ক'রে বাজে। শব্দগুলো কুল-কুল করে বয়েচলে নদীর জলের মতো। সে শব্দের মানে কতটা বোঝাযায় কতটা বা আবছায়া।
কুরমালি প্রভাবিত বাংলা থেকে প্রমিত বাংলা করার সময় শব্দ ও কথ্য ভাষার সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার জন্য কুরমালি উপভাষার ব্যবহারিক টান ও কিছু মূল শব্দ ধরে রাখা হয়েছে।
top of page
+91 (0) 9874827753
SKU: IKBF26
₹165.00 Regular Price
₹140.25Sale Price
bottom of page

