শ্যামবাজারের দেশবন্ধু পার্কের রঙিন কাঁচ-ওয়ালা, খড়খড়ি দেওয়া, জানালাময়, একটা দক্ষিণের বারান্দায় কেটেছে লেখিকার শৈশব ও কিশোরী-বেলা। সন্ধ্যেগুলো কাটত পরিবারের নানাবিধ সদস্যদের সঙ্গে গল্পকরে আর গানকরে। শৈশবে স্কুল শেষকরে সেই যে কতকাল আগে পড়তে ঢুকেছিলেন রাজাবাজার ক্যাম্পাসে, আজও সেইখানে-অধ্যাপনায়-ফলিত-মনস্তত্ব বিভাগে। পেশাগত দায়বদ্ধতায় গুরুগম্ভীর লেখালিখি করেছেন অনেক, কিন্তু পুরনো দিনের দুপুরগুলকেও জমিয়ে রেখেছেন সযত্নে। সেই স্মৃতির আকরে, অধুনা-অতীতের সংমিশ্রণে তৈরি হলো একডজন নতুন গল্প। সময়টা-ভয়ঙ্কর করোনার বিদায়বেলা, বিষাদ বিধুর রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে, তারই সমবেত আঙ্গিকে গলা মিলিয়েছে পাড়ার বেড়ালরা, ইতিমধ্যে ভানু বাবুও পিছিয়ে নেই, বিভিন্ন মাস্ক আর নানাবিধ বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে তিনিও পেটরোগা করোনাকে টা-টা করতে প্রস্তুত! ও, বলতে ভুলেগেছি, একডজন গল্পের সঙ্গে একটা গল্প আবার ফ্রী!
top of page
+91 (0) 9874827753
SKU: IKBF26
₹180.00 Regular Price
₹153.00Sale Price
bottom of page

