এক পাখি আর এক বুড়ো গাছের বন্ধুত্বের গল্প। বুড়ো গাছকে কেউ পছন্দ করে না, আর পাখির নেই নাম। বুড়োর চাই ভালবাসা, লোকে তাকে খানিক তাচ্ছিল্য করে। তার নাম ধাম, কূল কেউ জানে না। কেউ জানে না অমন বেমানান গাছ নদীর পাড়ে এলো কিকরে। কিন্তু বুড়োর ঝুলিতে আছে অনেক গল্প, দেশ বিদেশের গল্প; পাখি সেই গল্প শোনে আর ভাবে, ভাবে আর ভাবে-তার একটা নাম হ'লে বেশ হতো। তাই একদিন সে সাহসের ডানায় ভরক'রে, পাড়িদেয় নামের খোঁজে। তার ঝুলিতেও জড়ো হয় অনেক গল্প। সেইসব গল্প একে অপরের সঙ্গে বুনট বেঁধে তৈরি হয়েছে নামের খোঁজে হলুদ পাখি।
Namer Khonje Halud Pakhi
SKU: IKBF26
₹150.00 Regular Price
₹127.50Sale Price
বাংলা



