top of page

কৃষ্ণাদ্বাদশীর জ্যোৎস্না একটি ইতিহাসাশ্রিত কাহিনী, যার সময়কাল গৌড় বাঙলার সেনরাজ বল্লাল সেন-এর আমল। বল্লাল সেন ছিলেন বিজয়সেনের পুত্র ও লক্ষ্মণ সেনের পিতা। তাঁর শাসনকালে বাংলায় কৌলিন্য প্রথার প্রসার ঘটে। এই সময়ে বাংলার অর্থনীতি কৃষির পাশাপাশি বাণিজ্যের ওপরও প্রভূত পরিমাণ নির্ভরশীল ছিলো। বাংলার বন্দরগুলির মাধ্যমে চাল, বস্ত্র, মসলা ও অন্যান্য পণ্য দূরদেশে রপ্তানি চলতো। যদিও নদীপথ ও সমুদ্রপথের এই যোগাযোগ সে সময়ে অস্তমিত সূর্যের মতো ঢালানের পথে । বলাযায়, বল্লালের রাজত্ব অতিক্রান্ত হওয়ার প্রাক্কালে গৌড়ের পরিচিতি তখন মধ্য গগন অতিক্রম করেছে।


এই কাহিনীর অবতারণা সে সময়ে এক জনৈক বণিকের সামাজিক অর্থনৈতিক এবং ব্যাক্তি অবস্থানের প্রেক্ষাপটে; এখানে ফুটে উঠেছে রাজ গৃহের অন্দরমহল; রাজনীতি আর ব্যাক্তি-জীবন মিশে গেছে ইতিহাসের অনন্ত আপেক্ষিক প্রবাহমান ধারায়। সালতানতের ক্ষীণ ভেরীঘোষে সেন সাম্রাজ্যের সাত প্রহরে ঘটে যাওয়া কালজয়ী এক ভাঙন শুরুর গল্প—কৃষ্ণা-দ্বাদশীর জ্যোৎস্না।

কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না

₹250.00 Regular Price
₹200.00Sale Price
Quantity

©2021 by SPOUT BOOKS. Proudly created with Wix.com

bottom of page