top of page

এডওয়ার্ড পার্সি স্টেবিং একজন ইংরেজ বনবিদ। ভারতে বন নিয়ে কাজ করার পাশাপাশি তিনি বনের বিভিন্ন পোকামাকড় নিয়ে গবেষণা করতেন। পরবর্তীকালে তিনি গবেষণার এই নির্দিষ্ট বিষয়টিতে একজন পথপ্রদর্শক হিসেবে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন।


১৯০০ থেকে ১৯১০ সাল পর্যন্ত তিনি ভারতীয় বন বিভাগে একজন বন-পতঙ্গ বিজ্ঞানী এবং প্রাণীবিজ্ঞানী হিসেবে কাজ করেন। ১৯১০ সালে তিনি আবার স্কটল্যান্ডে এডিনবার্গ (এডিনবরা) বিশ্ববিদ্যালয়ে ফিরে যান এবং সেখানে বনবিদ্যার অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। ১৯৬০ সালে তাঁর জীবনাবসান হয়।



জঙ্গলের আকর্ষণ কোথায়?


এর উত্তর দেওয়া কঠিন। জঙ্গলের আকর্ষণ আসলে এমন একটা কিছু, যাকে ঠিকভাবে ভাষায় বোঝানো মুশকিল। সম্ভবত আমাদের প্রত্যেকের মধ্যেই এখনও এমন একটি প্রাচীন প্রবৃত্তি বেঁচে আছে, যা বর্তমান কঠোর সভ্যতার অনেক নীচের স্তরে চাপা পড়ে থাকলেও পুরোপুরি হারিয়ে যায়নি। সেই প্রবৃত্তিই আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই সময়ে, যখন পৃথিবী ছিলো তরুণ এবং তার বাসিন্দার সংখ্যা ছিলো হাতে গোনা। সেই সময়ে পৃথিবীর স্থলভাগের অধিকাংশই ছিলো জঙ্গল এবং পথহীন। আমাদের পূর্বপুরুষদের সেই জঙ্গলের সঙ্গে অবিরাম সংগ্রাম করতে হতো, এবং সেই জঙ্গলের মধ্যেই তাঁরা জীবন কাটাতেন ...




শিকারীর অরণ্য

₹370.00 Regular Price
₹296.00Sale Price
Quantity

©2021 by SPOUT BOOKS. Proudly created with Wix.com

bottom of page